সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটর সাইকেল আরোহী নিহত

  • আপডেট : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ৭৮৯ বার দেখা হয়েছে।

মধুপুর প্রতিনিধি টাঙ্গাইল:

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন মহিষমারা ইউনিয়নের নেদুরবাজার নামক স্থানে অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জুয়েল রানা(৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার(২৮ নভেম্বর) দুপুরের  দিকে নেদুর বাজারের সামনে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে।নিহত জুয়েল মিয়া উপজেলার বেরিবাইদ ইউনিয়নের আজহার আলীর ছেলে।নিহত জুয়েল রানার পারিবারিক সূত্রে জানা যায়, নিহত জুয়েল সকাল ১০ টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঘাটাইল উপজেলার সাগরদিঘি বাজারে কলা কিনার জন্য বেরিয়ে যায়। পথিমধ্যে নেদুর বাজার এলাকায় পৌছালে তার মটর সাইকেলের সাথে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় অটোরিকশার একটি রড তার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের হয়। স্থানীয় লোকজন অনেক চেষ্টা করেও সে রড বের করতে না পেরে তাকে মুমূর্ষু অবস্থায় মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে পথিমধ্যে তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর ভাবে আহত হয়েছেন বলে জানা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গারো বাজার দিক থেকে ছেড়ে আসা অটোরিক্সাটি নেদুরবাজারের কাছে পৌঁছালে চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।  এই মর্মান্তিক মৃত্যুতে জুয়েল রানার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme