সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ভূঞাপুরে সোনালী ব্যাংকের আত্মসাত করা টাকা ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন

  • আপডেট : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ৪২২ বার দেখা হয়েছে।

প্রতিদিন  প্রতিবেদক,ভূঞাপুর : টাঙ্গাইলের ভূঞাপুরে সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখার গ্রাহকদের আত্মসাতের সঞ্চয়পত্রের টাকা ফেরত দেয়ার দাবীতে মানববন্ধন ও রাস্তা অবরোধ করেছে গ্রাহকরা।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে গোবিন্দাসী শাখা সোনালী ব্যাংকের সামনে মানববন্ধন কর্মসসূচী পালন করা হয়। ব্যাংকের রাস্তা অবরোধ করে রাখা হয় ঘন্টাব্যাপী। পরে ব্যাংকের ম্যানেজার ফিরোজ আহম্মেদ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার আশ^াস দিলে কর্মসূচী স্থগিত করা হয়।
সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখায় সঞ্চয়পত্রের গ্রাহকদের কোটি কোটি টাকা আত্মসাত নিয়ে দৈনিক যুগান্তরে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

মানববন্ধনে বক্তব্য রাখেন- ভুক্তভোগী গ্রাহক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছালাম, মর্জিনা বেগম, আজিজুল, সাহেব উদ্দিন, জুলহাস উদ্দিন প্রমুখ।

ভুক্তভোগী জুলহাস উদ্দিন জানান, প্রশাসন ও ব্যাংক কর্তৃপক্ষ টাকা ফেরতের আশ^াস দিলেও এখন পর্যন্ত টাকা পাচ্ছি না। এছাড়া সাবেক ব্যাংক ম্যানেজার শহিদুল ইসলামের বিরুদ্ধেও কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। টাকা চুরি করার পরও ম্যানেজার প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে।

গ্রাহক মর্জিনা বেগম বলেন, আমরা নিরুপায় হয়ে রাস্তায় নেমেছি টাকা ফেরতের জন্য। দ্রুত সময়ের মধ্যে টাকা ফেরত দেয়া না হলে ব্যাংকের সামনে আমরণ অনশন করা হবে।

সোনালী ব্যাংক গোবিন্দাসী শাখা ম্যানেজার ফিরোজ আহম্মেদ বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ গ্রাহকদের টাকা ফেরত দেয়ার বিষয়ে কাজ শুরু করেছে। খুব দ্রুত সময়ের মধ্যে যাতে গ্রাহকরা টাকা পায় সেই বিষয়ে কাজ চলমান রয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme