সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে ছেলের ছুরিকাঘাটে বাবা মৃত্যু, ছেলে আটক

  • আপডেট : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ৮৮২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে বাবাকে হত্যার দায়ে ছেলেকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার দাইন্যা  ইউনিয়নের শ্রীফটি আটা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত মেছের আলীর ছেলে আবু বক্কর সিদ্দিকী (৬৫)। গ্রেপ্তারকৃত আবু বক্কর সিদ্দিকীর ছেলে মাসুদ রানা।
নিহতের পরিবারের লোকজন জানায়, মাসুদ রানাকে প্রায় ৩ থেকে ৪ মাস পূর্বে ক্রোয়েশিয়ায় পাঠানো হয়। পরে মাসুদ সেখান থেকে ইতালিতে যায়। সেখানে কাজ না পেয়ে মাসুদ পরিবারের কাছ থেকে প্রায় ১ লাখ টাকা নেয়।
নিহতের মেয়ের জামাতা সেলিম রেজা বলেন, ইতালিতে প্রথম পর্যায়ে কোন কাজ করতে পারেনি মাসুদ। গত দুইদিন আগে ফেসবুকের মাধ্যমে মাসুদের সাথে যোগাযোগ করা হলে তিনি বেশ উত্তেজিত হয়ে যায়। পরিবারের অজান্তে মাসুদ বাড়িতে এসে লুকিয়ে থাকে। পরে বৃহস্পতিবার রাতে কোন এক সময় মাসুদ তার বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করে। পরবর্তীতে রাতেই নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়।

এ ব্যাপারে টাঙ্গাইল মডেল থানার ওসি আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় শুক্রবার সকালে নিহতের ছেলেকে আটক করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme