সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

রাতে ঘুরে ঘুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন জেলা প্রশাসক

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৩৬৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: প্রচন্ড শীতের হাত থেকে টাঙ্গাইলের দরিদ্র ছিন্নমূল মানুষকে রক্ষা করতে রাতে ঘুরে ঘুরে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে পাঁচ শতাধিক কম্বল জেলা শহরের হাসপাতাল, রেল স্টেশন, বাস স্টেশন’সহ বিভিন্ন এলাকায় ঘুরে বিতরণ করেন তিনি। এছাড়াও টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি রোগিদের খোঁজ খবর নেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ আব্দুল কুদ্দুস, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান-বিন মুহাম্মদ আলীসহ প্রশাসনের উর্ধতন কর্মকর্তারা। টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, টাঙ্গাইল জেনারেল হাসপাতাল, নতুন বাসস্ট্যান্ড, টাঙ্গাইল রেল স্টেশনসহ বিভিন্ন এলাকায় কম্বল বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme