মির্জাপুর পৌর আ’লীগের পরিচিতি সভা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩
  • ৪৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মির্জাপুর: টাঙ্গাইলের মির্জাপুর পৌর আওয়ামী লীগের পূর্নাঙ্গ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে থানা রোডের পৌর আওয়ামী লীগ কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ। পৌর আওয়ামী লীগের সভাপতি হারুর অর রশিদ খানের সভাপতিত্বে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্ত, সাবেক পৌর মেয়র শহীদুর রহমান ও মোশারফ হোসেন মনি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলম মিয়া, সহসভাপতি সমির বনিক, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম সহিদ প্রমুখ। পৌর আ’লীগের কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভায় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme