সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে মুরাদ সিদ্দিকীসহ ১০ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

  • আপডেট : রবিবার, ১৭ ডিসেম্বর, ২০২৩
  • ৯৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের আটটি সংসদীয় আসনে জাকের পার্টির ছয়জনসহ ১০ প্রার্থী তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেছেন। রোববার বিকেলে পর্যন্ত জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের নিকট তারা প্রত্যাহার পত্র জমা দেন। মনোনয়ন প্রত্যাহারের পর আওয়ামী লীগ, জাতীয় পার্টিসহ ৫৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

প্রত্যাহার করা প্রার্থীরা হচ্ছেন, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে মুরাদ সিদ্দিকী। টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জাতীয় পার্টির আব্দুর রহিম। টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনে জেলা আওয়ামী লীগের সদস্য রাফিউর রহমান ইউসুফজাই সানি ও ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মোশারফ হোসেন। জাকের পার্টির প্রার্থিরা হচ্ছেন, টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে মো. রফিকুল ইসলাম, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে এনামুল হক মনজু, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আব্দুল আব্দুল আজিজ খান, টাঙ্গাইল-৫ (সদর) আসনে মো. দুলাল মিয়া, টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে রাকিব হোসেন, টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনে আব্দুল জলিল

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme