সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঘাটাইলে খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ৪৬৪ বার দেখা হয়েছে।
টাঙ্গাইল (ঘাটাইল) প্রতিনিধি:

ঘাটাইলে খেলা নিয়ে কথা কাটাকাটির জের ধরে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত রিফাত (১৯) তালুকদার উপজেলার সরাশাক গ্রামের হেলাল তালুকদারের ছেলে।এ বিষয়ে ঘাটাইল থানায় মামলা করেছে নিহতের পরিবার। মামলার বিবরণ ও স্থানীয়রা জানায়, গত ১৫ ডিসেম্বর শুক্রবার বিকেলে ঘাটাইল উপজেলার সরাশাক গ্রামের স্থানীয় আব্দুল লতিফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে খেলতে যান রিফাত তালুকদার (১৯)। খেলার এক পর্যায়ে কথা কাটাকাটি হয় মো. রবিন ও তার অন্যান্য সঙ্গীদের সঙ্গে। রিফাত কথা না বাড়িয়ে স্কুল মাঠ থেকে চলে গিয়ে স্কুলের পাশের দোকানে বিশ্রাম নিচ্ছিলেন।

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় সরাশাক গ্রামের কাদের মন্ডলের ছেলে মো. রবিন (২৬), মো. আবিদ (২২), মো. আজমীর ও জয়নাল আবেদিনের ছেলে শাহপরান (২০)। এতে রিফাত গুরুতর আহত হয়। এ ঘটনার খবর শোনে তার ভাই ইমন ও আব্দুল্লাহ এগিয়ে আসলে তাদের উপর হামলা চালিয়ে তাদের আহত করে চলে যায় তারা।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক রিফাত ও আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। টাঙ্গাইল হাসপাতালে রিফাতের অবস্থার অবনতি হলে শনিবার চিকিৎসকরা তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠান। মেডিকেলের আইসিওতে চারদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে ১৯ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে মারা যান। ঘটনার দিনই ঘাটাইল থানায় নিহত রিফাতের ভাই ইমন তালুকদার বাদী হয়ে মামলা করেন।

ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেপ্তার করতে পুলিশের অভিযান অব্যাহত আছে। মঙ্গলবার বিকালে ঘটনার সঙ্গে জড়িত জয়নাল আবেদিনকে আটক করা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme