সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইল-৫ আসনে দলীয় নেতাকর্মীদের ঈগল প্রতীকের পক্ষে মিছিল

  • আপডেট : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৭১৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন ডেস্ক : টাঙ্গাইল সদর-৫ আসনের স্বতন্ত্র (ঈগল) প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ছানোয়ার হোসেনের পক্ষে নির্বাচনী প্রচার মিছিলে গণজোয়ার বয়ে গেছে টাঙ্গাইলে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি , সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেলের নেতৃত্বে এ নির্বাচনী মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের থানা পাড়া থেকে বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে পূনরায় থানাপাড়া এসে শেষ হয়। এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, জেলা আওয়ামী লীগের সদস্য আমিরুল ইসলাম খান, আকরাম হোসেন কিসলু, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সহ-সভাপতি সেলিনা আক্তার, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, পৌরসভার ১ নং ওর্য়াডের কাউন্সিলর তানভির হাসান ফেরদৌস (নোমান), ১০ নং ওর্য়াডের কাউন্সিলর আবদুল্লাহ-আল-মামুন বাদশা, ১৮ নং ওর্য়াড কাউন্সিলর আসাদুজ্জামান প্রিন্স, ঘারিন্দা ইউনিয়নের চেয়ারম্যান তোফায়েল আহমেদ ও গালা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম খানসহ বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। মিছিলে সদর উপজেলার প্রায় ১০ হাজার নারী পুরুষ অংশ গ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme