সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

 জামাই-শশুরের নৌকা প্রতীকে বিপুল বিজয়

  • আপডেট : মঙ্গলবার, ৯ জানুয়ারী, ২০২৪
  • ৫৬৯ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: মাদারীপুর-২  আসনের বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান বিপুল পরিমাণ ভোট পেয়ে নৌকা প্রতীকে জয়লাভ করেছেন, অপরদিকে তার জামাতা, টাঙ্গাইল -২ তানভীর হাসান ছোট মনির নৌকা প্রতীকে বিপুল পরিমাণ ভোট পেয়ে জয়লাভ করেছেন।
 
দ্বাদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোট মনির বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। রোববার রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।
 
ঘোষিত ফলাফলে ছোটমনির পান ১ লাখ হাজার ৫১ হাজার ৭৩০ ভোট। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী (ঈগল) পান ৩০ হাজার ৪৮৬ ভোট। এ নিয়ে ছোট মনির টানা ২ বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন।
 
উল্লেখ্য, তানভীর হাসান ছোট মনির ২০১৮ সালে টাঙ্গাইল-২ থেকে প্রথম বারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়। বর্তমানে তিনি জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

অপরদিকে মাদারীপুর-২ আসনে (সদরের একাংশ ও রাজৈর উপজেলা) টানা অষ্টমবারের জাতীয় নির্বাচনে বিজয়ী হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান। দ্বাদশ জাতীয় নির্বাচনে ২ লাখ ২০ হাজারের বেশি ভোটের ব্যবধানে জয় পেয়েছেন সাবেক নৌপরিবহনমন্ত্রী।

রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. মারুফুর রশিদ খান ফলাফল ঘোষণা করেন। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে জানা যায়, নৌকা প্রতীকে শাজাহান খান পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ৫১৮ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির (লাঙ্গল) এ কে এম নুরুজ্জামান পেয়েছেন ৩ হাজার ৪১৫ ভোট। এ ছাড়া বাংলাদেশ কংগ্রেসের সুবল চন্দ্র মজুমদার পেয়েছেন ৩ হাজার ১৯ ভোট, বাংলাদেশ সুপ্রিম পার্টির ইউসুফ আলী সুমন পেয়েছেন ১ হাজার ৬৬৩ ভোট।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme