সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

নিখোঁজের একদিন পর কৃষি জমি থেকে উদ্ধার হলো শিশুর মরদেহ

  • আপডেট : বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫১ বার দেখা হয়েছে।
মাজহারুল সোহান: টাঙ্গাইলের পৌর এলাকার ওলোয়া তারিণী থেকে গলায় রশি লাগালো অবস্থায় রাসেল(১৩) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
 বুধবার(৭ ফেব্রুয়ারি)সকাল আনুমানিক ৮ টার দিকে পৌরসভার ৮নং ওয়ার্ড ওলোয়া বেড়াবুচনা কৃষি জমিথেকে শিশু রাসেলের মরদেহ উদ্ধার করা হয়।নিহত শিশু রাসেল একই এলাকার সোনা মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেলে রাসেল বাড়ি থেকে বের হয়। এরপর থেকে নিখোঁজ ছিলো সে। আজ সকালে স্থানীয় লোকজন অলোয়া কৃষি জমিতে রাসেলের লাশ দেখতে পেয়ে পুলিশে স্থানীয়রা খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. লোকমান হোসেন টাঙ্গাইল প্রতিদিনকে বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme