সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ক্যানসার আক্রান্ত মাকে বাঁচাতে সাহায্যের আবেদন

  • আপডেট : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮৫৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক:  পাকস্থলীতে ক্যানসার ধরা পড়ার পর আড়াই মাস ধরে চিকিৎসা চলছে টাঙ্গাইলের নাসরিন আকতার বেলীর। তবে চিকিৎসার খরচ মেটাতে গিয়ে সর্বস্বান্ত হওয়ার পথে মধ্যবিত্ত পরিবারটি। এ অবস্থায় মাকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছে তার মেয়ে ইশরাত আহমেদ অদিতি।

সামাজিকমাধ্যমে তিনি লিখেছেন, প্রায় আড়াই মাস আগে আম্মুর পাকস্থলীতে ক্যান্সার ধরা পড়েছে। বর্তমানে চতুর্থ পর্যায়ে আছে ক্যান্সার। এ ছাড়া তলপেটের দুই পাশে পানির থলির মতো সিস্ট ধরা পড়েছে। ডাক্তার বলেছে, আগেই যদি অপারেশন করা হয় তাহলে পুরো শরীরে ছড়িয়ে পড়ার আশংকা অনেক বেশি। তাই কেমো থেরাপি দিয়ে ছোট করে আনার চেষ্টা করতে হচ্ছে। এমন অবস্থায় মাইনর ব্রেইন স্ট্রোকও ধরা পড়েছে। এ ছাড়া পায়ুপথ বন্ধ হয়ে যাওয়ায় বর্তমানে কেমো থেরাপির বদলে অপারেশন জরুরি হয়ে পড়েছে।

 

‘প্রতিনিয়ত অবর্ণনীয় কষ্টের সঙ্গে যোগ হয়েছে ওষুধ আর চিকিৎসা সেবার আকাশছোঁয়া খরচ। প্রতিদিন আম্মু ১৪টা ওষুধ খাচ্ছেন যা প্রায় ৪ হাজার টাকার মতো পড়ছে। এ ছাড়া দেহের শক্তি এবং দ্রুত ওজন কমে যাওয়ায় আলাদা খাবার এবং কিছু বিশেষ ইঞ্জেকশন আর স্যালাইন দিতে হচ্ছে যা আমার মতো সাধারণ মধ্যবিত্ত পরিবারের জন্য জোগাড় করা খুবই কঠিন হয়ে পড়ছে।’

অদিতি আরও লিখেছেন, ইতিমধ্যে চিকিৎসা বাবদ ৬ লাখ টাকার মত খরচ হয়েছে এবং প্রতিনিয়ত তা বাড়ছে। ডাক্তারদের মতে এই লম্বা সময়ের চিকিৎসা বাবদ প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। এই বিশাল অংকের টাকা আমার পরিবারের একার পক্ষে জোগাড় করা অসম্ভব। তাই আমি সবার কাছে কম বেশি সাহায্য কামনা করছি, আপনাদের এই সাহায্যটাই এই মুহূর্তে আম্মুর জন্য অনেক বড় দোয়া হয়ে দাঁড়াবে। আমার মা অলক হাসপাতালে ভর্তি আছেন।

অ্যাকাউন্ট নম্বর – ০৪৭০১০১১৭৫৬৩৭
পূবালী ব্যাংক লিমিটেড, টাঙ্গাইল মেইন ব্র্যাঞ্চ

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme