সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

আগামী রমজানে কোন পণ্যের সংকট হবে না:বানিজ্য প্রতিমন্ত্রী

  • আপডেট : শুক্রবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৫ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: আগামী রমজানে কোন পণ্যের সংকট হবে না। এর মধ্যে মন্ত্রীর নির্দেশে ৪ টি পণ্যের ক্যারিট কমিয়ে দেয়া হয়েছে। এই সপ্তাহেই আমরা আমদানিকারক ও যারা তৈরি করে তাদের সাথে বসে তেলের দাম ঠিক করে দেয়া হবে৷ সেই সাথে খেজুরের টেরিস কমিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছেন বানিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু  । 
শুক্রবার সকালে টাঙ্গাইলের দেলদুয়ার নিজ বাস ভবনে দলীয় নেতাকর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ভারত আমাদের পেঁয়াজ ও চিনি সরবরাহের জন্য রাজি হয়েছে৷ আমরা আশা করছি ভারতসহ অন্যন্য পাশ্ববর্তী দেশ থেকে নিত্যপ্রয়োজনীয় জিনিস নিরবিচ্ছিন্ন সরবরাহ রাখতে পারি তা আমরা কাজ করবো।  খাদ্যমন্ত্রী বলেছেন চালের কোন সংকট নেই৷ আমাদের প্রায় ১৭ লাখ টনের  উপরে  চালের মজুদ রয়েছে। কৃষিমন্ত্রী বলেছেন আমনের আবাদ ভালো হয়েছে।
তিনি আরো বলেন, খাতুনগঞ্জ ব্যবসায়ীরা আমাকে বলেছেন, আগে বিভিন্ন জাহাজ থেকে মাল আসতো তাদের পণ্যটি সরাসরি তারা সারা বাংলাদেশে সরবরাহ করতে পারতো৷ কিন্ত এখন যারা জাহাজের মালিক তারাই  মিলের মালিক, তারাই সরবরাহকারী৷ জাহাজ ও মিলের মালিক দুই চারজন আছে৷ তারা যেনো এককভাবে বাজার নিয়ন্ত্রণ না করতে পারে যে জন্য আমরা ব্যবস্থা করবো। খাতুনগঞ্জ, মৌলভীবাজার, বাদামতলীসহ হোলসেল মার্কেট রয়েছে তারাও যেনো পণ্য আমদানি করে সরবরাহ ঠিক রাখতে পারে আমরা ব্যবস্থা করবো৷ আমরা যেনো দুই, চার, দশটা কোম্পানি কাছে আমাদের পুরো সরবরাহ ব্যবস্থা জিম্মি হয়ে না থাকে৷ আমাদের টিসিবি একটা উল্লেখযোগ্য ব্যবস্থা পালন করবে৷
দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহ-সভাপতি এস প্রতাপ মুকুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল ইসলাম মারুফ প্রমুখ

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme