সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করে মাটির নীচে পুতে রাখা হয়

  • আপডেট : রবিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৯০৬ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে সম্পত্তির জন্য আপন ছোট ভাইকে হত্যা করেছে বড় ভাই সোহেল। এক বন্ধুর সহযোগীতায় ছোট ভাইকে হত্যা করে মাটির নিচে চাপা দিয়ে রাখে সে। হত্যাকান্ডের ১৩ দিন পর গত ১২ ফেব্রুয়ারী বিল থেকে ক্ষত বিক্ষত লাশ উদ্ধার করা হয়।  এরপর টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করলে গতকাল হত্যাকারী আপন ভাই মুকুল ও সহযোগী পরেশ চন্দ্র শীলকে গ্রেফতার করে।  আজ রোববার দুপুরে টাঙ্গাইল পিবিআই পুলিশের কার্যালয় সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ সুপার।

টাঙ্গাইল জেলা পিবিআই পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সিরাজ আমিন বলেন, গত ২৭শে ফেব্রুয়ারী হত্যাকারী সোহেল ঘাটাইল উপজেলার হামিদপুর বাজার হতে একটি কোদাল ও কোদালের আছারি ক্রয় করেন। এরপর হত্যা হওয়া মুকুলকে মোবাইলে জরুরী প্রয়োজন আছে বলে ডেকে আনেন পারখীতে। পরে মুকুলকে কৌশলে বিলে নিয়ে গিয়ে সোহেলের গলায় থাকা মাফলার দিয়ে মুকুলকে হত্যা নিশ্চিত করে কোদাল দিয়ে গর্ত করে সেখানে পুঁতে রেখে চলে যায়। এরপর থেকে সোহেলের মোবাইল ফোন বন্ধ করে ঘা ডাকা দেন।

এরপর টাঙ্গাইল পিবিআই পুলিশ তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তি ব্যবহার করে  গতকাল রাতে গাজিপুর ও ঢাকা থেকে কালিহাতী উপজেলার মৃত হানিফার ছেলে ও হত্যা হওয়া মুকুলের বড় ভাই সোহেল ও দিনাজপুর জেলার চিরির বন্দর উপজেলার দগরবাড়ি গ্রামের মৃত রমনী কান্ত শীলের ছেলে  শ্রী পরেশ চন্দ্র শীলকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়া আসামী দুজনকে আজকে কোর্টে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme