সংবাদ শিরোনাম:
আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দাখিল পরিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট : বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৭৩৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দাখিল পরীক্ষার্থী হাফেজ আবু রায়হানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত স্কুলশিক্ষক বাবা হাবিবুর রহমানকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল নয়টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের (পুরাতন) পুষ্টকামুরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত হাফেজ আবু রায়হানের বাড়ি উপজেলার ভাওড়া নয়াপাড়া গ্রামে।

 

জানা গেছে, আবু রায়হান দাখিল পরীক্ষার্থী। বাবা হাবিবুর রহমান উপজেলার ছিট মামুদপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক। বাবার সঙ্গে মোটরসাইকেলে মির্জাপুর সদরের আফাজ উদ্দিন দাখিল মাদরাসা কেন্দ্রে যাচ্ছিলেন রায়হান। ছেলেকে পরীক্ষাকেন্দ্রে পৌঁছে দিয়ে বাঁশতৈল পরীক্ষা কেন্দ্রে ডিউটিতে যাওয়ার কথা ছিল বাবার। পথিমধ্যে পুষ্টকামুরী এলাকায় পৌঁছালে সিএনজিচালিত অটোরিকসার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে পড়ে আহত হন। এ সময় গরুভর্তি একটি পিকআপ পরীক্ষার্থী আবু রায়হানকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলু মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme