সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে জিআইআইটি ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠিত

  • আপডেট : শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৭৯ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখে দেখা, প্রাণের কথা, সে কি ভোলা যায়। আয় আর একটিবার আয় রে সখা, প্রাণের মাঝে আয়। মোরা সুখে দুখের কথা কব, প্রাণ জুড়াবে তায়।

টাঙ্গাইল গ্লোবাল ইস্টিটিউটিট অব ইনফরমেশন টেকনোলজি (জিআইআইটি) প্রাঙ্গণে আয়োজিত পুরাতন ছাত্রছাত্রীদের পুনর্মিলনী অনুষ্ঠানে শুক্রবার যেন হৃদয়ে হৃদয়ে নীরবে বেজেছে কবি গুরুর গানের এই কথাগুলো। মিলনমেলায় প্রাক্তন শিক্ষার্থীরা যেন হারিয়ে গিয়েছিলেন সেই পুরনো দিনের স্মৃতিতে। খুঁজে ফিরেছেন শিক্ষাজীবনের দিনগুলোর স্মৃতিকথা। এই উৎসব ঘিরে প্রিয় ক্যাম্পাসে বসেছিল নবীন-প্রবীণের মিলনমেলা। উৎসবে শামিল হওয়া প্রাক্তন শিক্ষার্থীদের অনেকেই এখন দেশ-বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। আর তাঁরাই যেন ফিরে যান সেই উচ্ছল তারুণ্যভরা দিনগুলোতে।

পুরনো সব বন্ধু আর সহপাঠীকে পরস্পর জড়িয়ে ধরে হয়েছেন আত্মহারা। হাতে হাত আর বুকে বুক মিলিয়ে করেছেন কুশলবিনিময়। অনেকে আবার প্রিয় সহপাঠীকে পেয়ে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়েন। মোবাইল ক্যামেরায় নিজেদের বন্দি করেন নতুন করে। কেউ কেউ খুঁজেছেন প্রিয় ক্যাম্পাসের সেই স্মৃতি বিজরিত পুরাতন ক্লাস ভবন। পাশেই ছোট মাঠে সহপাঠীদের নিয়ে আড্ডা দেওয়ার সব স্মৃতিকথা ভিড় করে আছে যে মনের গভীরে।
টাঙ্গাইল গ্লোবাল ইস্টিটিউটিট অব ইনফরমেশন টেকনোলজি (জিআইআইটি) প্রিন্সিপাল ফয়জুল আনাম ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাাদক মো. নাসির উদ্দিন, টাঙ্গাইল গ্লোবাল ইস্টিটিউটিট ইনফরমেশন টেকনোলজি (জিআইআইটি) সহকারী অধ্যাপক বাদরুল আনাম ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান রিপন প্রমুখ।

টাঙ্গাইল গ্লোবাল ইস্টিটিউটিট অব ইনফরমেশন টেকনোলজি (জিআইআইটি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র সোহাগ হোসেন ও সাদিকা আফরিনের চঞ্চালনায় বর্তমান ও পুরাতন ছাত্র-ছাত্রীরা তাদের স্মৃতি চারণমুলক বক্তব্য রাখেন। তারা তাদের অভিজ্ঞতাও শেয়ার করেন। পরে এক র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme