সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভূঞাপুরে প্রবাসীর বাড়িতে চুরি, স্বর্ণসহ নগদ টাকা লুটের অভিযোগ

  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ভূঞাপুর: টাঙ্গাইলের ভূঞাপুরে এক প্রবাসীর বাড়িতে ভবনের লোহার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এতে আলমারিতে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিভিন্ন দেশের কিছু বিদেশী টাকা, বিদেশী বেশ কয়েকটি কম্বলসহ আসবাবপত্র লুট করা হয়।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতের কোন এক সময়ে উপজেলার নিকরাইল ইউনিয়নের ১ নং পুনর্বাসন গ্রামের প্রবাস ফেরত নুর আলম সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) সকালে ভূঞাপুর থানায় একটি অভিযোগ করেছেন প্রবাস ফেরত নুর আলম। এদিকে, চুরির ঘটনা দেখতে স্থানীয় আশপাশের লোকজন নুর আলমের বাড়িতে ভিড় করছে।

নুর আলম বলেন, রাতের কোন সময়ে ভবনের গ্রিল কেটে রুমে প্রবেশ করে আলমারিতে থাকা প্রায় ৪ ভরি স্বর্ণ, নগদ সাড়ে ৩ লাখ টাকা ও বিভিন্ন দেশের কিছু বিদেশী টাকা, কম্বল ও কাপড়সহ আসবাবপত্র লুট করে চোরচক্র।

তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে ভূঞাপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। পরে থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থল দেখে যান। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন।

এ ব্যাপারে ভূঞাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী জানান, চুরির ঘটনায় অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যাওয়া হয়। এখন কোনো বক্তব্য দেয়া যাবে না। থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আহসান উল্লাহ্কে একাধিকবার ফোন করলে রিসিভ করেনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme