সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বাপসার নির্বাচনে সোহরাব সভাপতি, খোরশেদ সাধারণ সম্পাদক

  • আপডেট : শনিবার, ২ মার্চ, ২০২৪
  • ৩১৫ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহরাব আলীকে সভাপতি ও মো. খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও মো. আইয়ুব আলীকে কোষাধ্যক্ষ ও মাহবুবুর রহমান সুজনকে সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়। আগামী ২১ দিনের মধ্যে তাদের পুর্নাঙ্গ কমিটির গঠন করার জন্য সুপারিশ করেন নির্বাচন কমিশন।
শনিবার দুপুরে জেলা বাপসার কার্যালয়ে সাধারণ সভা শেষে সকলের সম্মতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়। সেখানে মো. আজিজকে প্রধান নির্বাচন কমিশনার, মো. মহিউদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। এছাড়াও হুমায়ুন কবীর, মো. আনিছুর রহমান, মো. হারুন অর রশিদ, দেওয়ান আ. মজনু মো. সোনা মিয়াকে সদস্য করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক কোন প্রার্থী না থাকায় তাদের বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme