সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এটিএম লুঙ্গি কারখানায় আগুন, ১ ঘন্টা পর নিয়ন্ত্রণে

  • আপডেট : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৫৩৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সহায়তায় ৪৫ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

রোববার (১০ মার্চ) দুপুর সাড়ে ১ টার দিকে সদর উপজেলার ক্ষুদিরামপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে।

টাঙ্গাইলে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শফিকুল ইসলাম ভূইয়া জানান, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিটকে খবর দিয়ে আনা হয়। তবে তিনটি ইউনিট কাজ করেই ১ ঘন্টা প্রচেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমানও জানা যায়নি।

তিনি বলেন, ‘জায়গাটা রিসাইকলিং সেন্টার। এখানে জুট থেকে তুলা তৈরি করা হয়। তাই অনেকটাই আগুন ছড়িয়ে যাবার সম্ভাবনা ছিল। তাই ৫টি ইউনিট স্পটে আনা হয়েছিল।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme