সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালিত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৫১৩ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক :
টাঙ্গাইলে বৃহস্পতিবার বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে।প্রতিবছর মার্চের ২য় বৃহস্পতিবার কিডনি দিবস পালিত হয়ে থাকে।
দিবসটি উপলক্ষে টাঙ্গাইল ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালায়সিস সেন্টারের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ করা হয়।

সকাল সাড়ে দশটার দিকে শেখ হাসিনা মেডিকেল কলেজের ৩য় গেটের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। সুপ্রিম নার্সিং কলেজ, টাঙ্গাইল ম্যাটস, মাদার তেরেসা নার্সিং ইন্সটিটিউট ও ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালায়সিস সেন্টারের ডাক্তার, নার্স, মেডিক্যাল অফিসারসহ প্রশাসনিক কর্মকর্তারা সচেতনতামূলক এই র‌্যালিতে অংশগ্রহণ করেন।
র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ক্যাম্পস কিডনি এন্ড ডায়ালাইসিস সেন্টার গিয়ে সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন ক্যাম্পস টাঙ্গাইলের মেডিকেল অফিসার ডা. মো. আবিদ আল আজাদ, ক্রয় কমিটির সভাপতি মো. রকিবুল হোসেন রঞ্জু, মাদার তেরেসা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ রিজিয়া পান্না ও টাঙ্গাইল ম্যাটসের কোর্স কোঅর্ডিনেটর শরিফুল ইসলাম

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme