সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

পর্তুগাল বিএনপি’র আহবায়ক নির্বাচিত হলেন টাঙ্গাইলের ইউসুফ তালুকদার 

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৪৪৬ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পর্তুগাল শাখার নতুন আহবায়ক নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের ইউসুফ তালুকদার। তার বাড়ী জেলার কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী ইউনিয়নের বল্লভবাড়ী গ্রামে।বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে নতুন আহবায়ক ইউসুফ তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন। এরআগে বুধবার (১৩ মার্চ) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে এ বিষয়টি জানানো হয়।
এ ছাড়াও পর্তুগাল বিএনপি শাখার ছায়েফ আহমেদ সুইটকে সদস্য সচিব করে মোট ৯৫ জনকে সদস্য করে আহবায়ক কমিটির একটি তালিকা প্রকাশ করা হয়। আহবায়ক কমিটি ঘোষণায় উচ্ছ্বসিত পর্তুগালের নেতা-কর্মীরা।যুগ্ম আহবায়করা হলো- শেখ খালেদ আহমেদ মিনহাজ, মঞ্জুরুল হোসেন জিন্নাহ, আমির সোহেল, সাইফুল হক, ফারুক আহমেদ, লিটন কাদেরী, আজমল আহমদ, শামসুজ্জামান জামান, হাকিম মোহাম্মদ মিনহাজ, মিজানুর রহমান (শাহ জামাল), এম. কে নাসির ও মো. দিলোয়ার আহমেদ রাফি।
নতুন আহবায়ক ইউসুফ তালুকদার বলেন, নতুন ৯৫ সদস্যদের একটি আহবায়ক কমিটি ঘোষণা করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য মাহিদুর রহমানের প্রতি কৃতজ্ঞতা।এছাড়াও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও জানান, আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে ভোটবিহীন ডামি অবৈধ সরকারকে হটিয়ে বাংলাদেশে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠা করা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আমাদের এখন মূল উদ্দেশ্য ও লক্ষ্য।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme