সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সখীপুরে বিশ্ব কিডনি দিবস উপলক্ষে শোভাযাত্রা

  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ মার্চ, ২০২৪
  • ৬১২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক সখীপুর :

’সবার জন্য কিডনি স্বাস্থ্য চিকিৎসায় সমঅধিকার’– এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে টাঙ্গাইলের সখীপুরে বিশ্ব কিডনি দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি সখীপুর থানার সামনে থেকে শুরু হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মোখতার ফোয়ারা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
এ সময় বক্তব্য দেন ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস সেন্টারের ব্যবস্থাপক মনজুরুল আলম, ওই কেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা সুমাইয়া হক সিমি, দেলোয়ার হোসেন প্রমুখ। শোভাযাত্রায় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme