সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মাভাবিপ্রবিতে এনআইবি’র গবেষণার বিষয়ক সেমিনার

  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪
  • ৩২৪ বার দেখা হয়েছে।
সাদিয়া জান্নাত,মাভাবিপ্রবি :টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের উদ্যোগে এনআইবি’র গবেষণা সুবিধাদি ও সেবা কার্যক্রম বিষয়ে অংশীজনদের অংশগ্রহণে অবহিতকরণ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ মার্চ) দুপুর ২ টায়  বিশ্ববিদ্যালয়ের ৩য় অ্যাকাডেমিক ভবনের সেমিনার অনুষ্ঠানে বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জহিরুল ইসলাম সভাপতিত্ব করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ.কে.এম. মহিউদ্দিন, স্পিকার ড. মোহাম্মদ নাসির উদ্দিন ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি-এর বৈজ্ঞানিক কর্মকর্তা ও বিভাগীয় ইনচার্জ মোহাম্মদ উজ্জল হোসেন।
এছাড়া ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে আগত সম্মানিত অতিথি কেশব চন্দ্র দাস , ড. আবু হাশেম ও ড. শামীমা আখতার শারমিন উপস্থিত ছিলেন।মোহাম্মদ উজ্জ্বল হোসেন ন্যাশনাল ইন্সটিটিউট অব বায়োটেকনোলজির ৭টি বিভাগ নিয়ে আলোচনা করেন , পাশাপাশি এনআইবিতে  শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য ফেলোশিপসহ অনান্য সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন।
পাশাপাশি এনআইবি’র ডিএনএ সিকুয়েন্সিং, মলিকুলার ডায়নামিক সিচুয়েশন, উদ্ভিদের রোগ নির্ণয়, পশু/খাদ্যে প্রানী প্রজাতির উপস্থিতি নির্ণয়সহ অন্যান্য সেবা কার্যক্রম নিয়ে আলোচনা করেন।অনুষ্ঠান শেষে ড. মোহাম্মদ জহিরুল ইসলাম, অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন, মোহাম্মদ নাসির উদ্দীন ও মোহাম্মদ উজ্জল হোসেনকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় ছিলেন মো. আরিফ হোসেন ও সুমাইয়া জান্নাত।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme