সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

সহস্রাধিক রোজাদারদের ইফতার করালো খিদির যুব সমাজ 

  • আপডেট : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ৩৪২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক: পবিত্র মাহে রমজান উপলক্ষে টাঙ্গাইল সদর উপজেলার আয়নাপুর বাজারে খিদির যুব সমাজের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০) মার্চ সন্ধায় খিদির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবীর সাহায্যে সহস্রাধিক রোজাদারদের ইফতার করানো হয়।
জহিরুল ইসলামের সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন টাঙ্গাইল সদর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ছানোয়ার হোসেন (এমপি)। এছাড়া অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক রোজাদার উপস্থিত ছিলেন।
ইফতার করতে আসা চায়ের দোকানদার মোঃ আজিমুল ইসলাম বলেন,এটা খুবই চমৎকার আয়োজন। এত বড় আয়োজন আমরা আগে দেখি নাই। এজন্য খিদির যুব সমাজকে অনেক ধন্যবাদ জানাই।
ইফতার মাহফিল উদযাপন কমিটি ও আয়নাপুর বাজার বণিক সমিতির সভাপতি মোঃ শরিফূল ইসলাম বলেন, গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমাদের এই আয়োজন। গ্রামীণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য আমরা যুব সমাজ নানা ভাবে ভূমিকা রাখতে চাই।
আয়োজক কমিটির সাধারণ সম্পাদক মোঃ বেল্লাল শিকদার বলেন, গ্রামের যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের ফলেই এই আয়োজন সম্ভব হয়েছে। আমরা এই  ধারা অব্যাহত রাখতে চাই।
ইফতারের পূর্বে মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন  মুফতি সাইফুল মাহমুদ। পরে অতিথি বৃন্দ সহ সকলে ইফতারে অংশ নেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme