ঘাটাইলে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

  • আপডেট : শনিবার, ৬ এপ্রিল, ২০২৪
  • ৪৫০ বার দেখা হয়েছে।
xr:d:DAGAOZgXZuQ:54,j:4631250344527142809,t:24040614
প্রতিদিন প্রতিবেদক, ঘাটাইল: টাঙ্গাইলে ঘাটাইলে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বিকালে পৌর সদরের সবুজবাগ এলকায় এ মাহফিল অনুষ্ঠিত হয়। ঘাটাইল পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে।
এতে সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাছেদ করিম,পৌর বিএনপি সাধারণ  সম্পাদক মো: আনোয়ার হোসেন হেলাল সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপি সভাপতি মো: হাসানুজ্জামিল শাহীন, প্রধান বক্তা  টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. ফরহাদ ইকবাল।
বিশেষ অতিথি: ঘাটাইল উপজেলা বিএনপি সভাপতি মো: সিরাজুল হক সানা, ঘাটাইল উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলাল হোসেন।  এ সময় উপজেলা, পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের শত শত নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme