সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

এলেঙ্গা ক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

  • আপডেট : রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪৫৫ বার দেখা হয়েছে।
xr:d:DAGAOZgXZuQ:55,j:4561444648644420950,t:24040713
প্রতিদিন প্রতিবেদক, কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে প্রতি বছরের ন্যায় এবারও ‘এলেঙ্গা ক্লাব’ এর উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
রোববার (০৭ এপ্রিল) সকালে  উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ডের আলম সুপার মার্কেটে  ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
কালিহাতী উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও এলেঙ্গা ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মোল্লার সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, লুৎফর রহমান মতিন মহিলা কলেজের সহকারী অধ্যাপক ও এলেঙ্গা ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল সিদ্দিকী, এলেঙ্গা ক্লাবের কোষাধ্যক্ষ প্রভাষক নাজিম উদ্দিন, অধ্যক্ষ রফিকুল ইসলাম, জেলা বীজ প্রত্যয়ন কর্মকর্তা আব্দুস সালাম, অবসরপ্রাপ্ত সেনাসদস্য এমদাদুল হক টিটু, উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা কামরুল হাসান, আরাফাত প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোহাম্মদ শাহীনুর রহমান, এলেঙ্গা ক্লিনিকের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন জিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সুশান্ত কুমার সাহা, মো. রফিকুল ইসলাম, কামরুল ইসলাম, খায়রুজ্জামান খান সুজন সহ ক্লাবের সদস্যবৃন্দ।
ক্লাবের সদস্যরা জানান, এলেঙ্গা ক্লাবের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে একশত হতদরিদ্র পরিবারের মাঝে পাঁচ কেজি চাল, এক কেজি সয়াবিন তেল, চিনি, পিঁয়াজ, এক প্যাকেট করে সেমাই ও গুঁড়া দুধ বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme