সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট দেখা যায়নি

  • আপডেট : সোমবার, ৮ এপ্রিল, ২০২৪
  • ৫১২ বার দেখা হয়েছে।
xr:d:DAGAOZgXZuQ:65,j:561122374230756863,t:24040811

শান সিদ্দিকী: আর মাত্র কয়েকদিন বাকি ঈদের । নাড়ির টানে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। ঈদকে সামনে রেখে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে অতিরিক্ত যানবাহন বৃদ্ধির ফলে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন পারাপার ও টোল আদায় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। তবে মহাসড়কে গাড়ির চাপ বাড়লেও যানজট দেখা যায়নি ।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিস সূত্রে জানা যায়, রবিবার ( ৭ এপ্রিল) সকাল ৬টা থেকে সোমবার ( ৮ এপ্রিল) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৯ হাজার ৮৪ টি যানবাহন পারাপার হয়েছে। এর থেকে টোল আদায় হয়েছে ২ কোটি ৫০ লাখ ৭৬ হাজার ৯৮০ টাকা।
এরমধ্যে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতু পূর্ব অংশে ১৮ হাজার ২১৯টি যানবাহন পারাপার হয়। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার ৯০০ টাকা ।

বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল জানান, ঈদের ছুটির আগেই মহাসড়কে যানবাহনের সংখ্যা বাড়ছে। তবে যানজট নিরসনে সেতুর উভয় অংশে ৯টি করে ১৮টি টোল বুথ স্থাপনসহ মোটরসাইকেলের জন্য ৪টি বুথ স্থাপন করা হয়েছে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মীর সাজেদুর রহমান বলেন, মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোনো ধরণের যানজট সৃষ্টি হয়নি। স্বাভাবিকভাবে যানবাহনগুলো চলাচল করছে। ঈদের ছুটি হলে আরও যানবাহনের পরিমাণ বৃদ্ধি পাবে। যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme