নদীতে নিখোঁজের একদিন পর উদ্ধার শিশুর মরদেহ

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৫১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী: কালিহাতী উপজেলার সল্লা এলাকায় মামার বিয়েতে এসে নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে গিয়ে আশিয়ান(১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৪ এপ্রিল) ঈদের দিন দুপুরে নিউ ধলেশ্বরী নদীর সল্লায় নির্মাণাধীন সেতুর নিচে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে শিশুটি নিখোঁজ হয়। নিখোঁজের একদিন পর সোমবার(১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে তার মরদেহ নদীতে ভেসে উঠে। নিহত শিশু আশিয়ান ঘাটাইল উপজেলার হামিদপুর গ্রামের মাসুদ তালুকদারের ছেলে।
এলেঙ্গা ফায়ার সার্ভিসের টিম লিডার বিল্লাল হোসেন জানান, সল্লা গ্রামের নাহিদ হোসেনের বিয়ে উপলক্ষে তার ভাগ্নি বাড়িতে আসে। রোববার দুপুরে তিন শিশু পাশের নিউ ধলেশ্বরী নদীতে গোসল করতে নামলে তারা ডুবে যায়। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করলেও আশিয়ান নিখোঁজ থাকে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোক এসে সন্ধ্যা পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে স্থগিত করে। পরদিন সোমবার নির্মাণাধীন ব্রিজের কিছুটা ভাটিতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme