সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মধুপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় আহত – ২

  • আপডেট : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৩৯৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুরে মোটর সাইকেল  দুর্ঘটনায়  মেহেদী হাসান  (১৯) ও শাহীন (১৮)নামে  দুইজন গুরুতর আহত হয়েছেন।

সোমবার   (১৫ এপ্রিল)  দুপুর দুই টার দিকে মধুপুরের মির্জাবাড়ী ইউনিয়নের ব্রাম্মণবাড়ী স্কুল সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে । আহত শাহীন  মধুপুর উপজেলার ব্রাম্মণবাড়ী  গ্রামের মন্টু মিয়ার   ছেলে। অপরজন ভবানীটেকী গ্রামের সিরাজ আলীর ছেলে শাহীন।
এলাকা ও পারিবারিক সুত্রে  জানা যায় ,মেহেদী ও শাহীন মামাত ফুপাত ভাই। মেহেদী তার ভাই শাহীনকে সাথে নিয়ে মির্জাবাড়ী  যাওয়ার  পথে উক্ত স্হানে দুর্ঘটনায় কবলিত হয়। প্রত্যক্ষদর্শি জাহীদ আল হাসান জানান তারা বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে রাস্তার এপাশ ও পাশে দোল খেতে খেতে আসছিল হঠাৎ নিয়ন্ত্রণ  হারিযে ভ্যান রিক্সার সাথে সংঘর্ষ হলে তারা আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মধুপুর  হাসপাতালে নিয়ে গেলে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায়  কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য  ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন বলে হাসপাতাল সুত্রে জানা যায়।  দুর্ঘটনায় মোটরসাইকেলটি ধুমরে মুচরে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme