সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

গোপালপুরে দারোগার মাথা ফাটিয়েছে সন্ত্রাসীরা; গ্রেফতার ১৬

  • আপডেট : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ৫৪২ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, গোপালপুর : ট্রিপল নাইনে ফোন পেয়ে জোর করে ধান কাটা বন্ধে উদ্যোগ নেয়ায় সন্ত্রাসীরা গোপালপুর থানার দারোগা সাইফুল ইসলামসহ চারজনের মাথা ফাটিয়ে দিয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হোসেন জানান, পলশিয়া পূর্বপাড়া গ্রামের কাজিম মন্ডল একদল সন্ত্রাসী নিয়ে একই গ্রামের সানু মিয়ার ডুব বিলের ২ বিঘা পাকা বোরো ধান কাটা শুরু করে।  সানু মিয়া ট্রিপল নাইনে ফোন দিলে গোপালপুর থানার সাব ইন্সপেক্টর সাইফুল ইসলাম একজন কনস্টেবল নিয়ে ঘটনাস্থলে হাজির হন। পুলিশ দেখে সস্ত্রাসীরা ক্ষিপ্ত হয়। তারা রামদা, লাঠি ও লোহার রড নিয়ে পুলিশের উপর হামলা চালায়। এত সাবইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথা ফেটে যায়। কনষ্টেবল শফিকুল ইসলামসহ সানু মিয়ার দুই আত্মীয় আহত হয়। আহতরা সবাই গোপালপুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
গোপালপুর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার প্রিয়াঙ্কা জানান, সাবইন্সপেক্টর সাইফুল ইসলামের মাথায় বেশ কয়েকটি সেলাই দেয়া হয়েছ।
গোপালপুর থানার ওসি ইমদাদুল হক তৈয়ব ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হামলার অভিযোগে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। থানায় মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme