সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মধুপুরে ইসতিসকার নামাজ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ৪০৪ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক, মধুপুর: দেশজুড়ে  চলমান  তাপপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।  তীব্র এ গরম থেকে রক্ষা পেতে টাঙ্গাইলের  মধুপুরের টেংরী এলাকাবাসীর উদ্যোগে টেংরী মডেল টেকনিক্যাল  ইন্সটিটিউট মাঠে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ  আদায় করে বিশেষ মোনাজাত  করা  হয়েছে।
শনিবার  (২৭ এপ্রিল)  সকাল ১০ টার দিকে  মধুপুর টেংরি এলাকাবাসীর  আয়োজনে  ইসতিসকার নামাজে ইমামতি ও দোয়া পরিচালনা করেন টেংরি বায়তুল আমান জামে মসজিদ এর ইমাম আলামিন।
উক্ত নামাজে   ইমাম প্রথমে মুসল্লিদের উদ্দেশে নামাজের   নিয়মকানুন বলেন। এরপর দুই রাকাত নামাজ  আদায় করেন। নামাজ  শেষে দুই হাত তুলে প্রচণ্ড গরম, তীব্র তাবপ্রবাহ ও খরা থেকে রক্ষা পেতে এবং বৃষ্টির জন্য বিশেষ দোয়া  করেন। মহান আল্লাহর দরবারে বিশেষ দোয়া প্রার্থনা করে অঝরে চোখের পানি  ছেড়ে মোনাজাত, তওবা ও ক্ষমা প্রার্থনা করেন ইমাম ও মুসল্লিরা।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme