সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে বর্নাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ

  • আপডেট : রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪
  • ৬০৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: ‘‘স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ’’ একটাই লক্ষ্য হতে হবে দক্ষ” প্রতিপাদ্যকে সামনে নিয়ে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ (২৮ এপ্রিল – ০২ মে) ২০২৪ উপলক্ষে টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের উদ্যোগে গত ২৮ এপ্রিল রবিবার সকালে এক বর্ণাঢ্য র‍্যালী ও অভিভাবক সমাবেশ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইডিইবি টাঙ্গাইল শাখার সভাপতি কাজী জাকেরুল মাওলা, নাগরপুর সরকারি পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী মোহাম্মদ আতিকুর রহমান প্রমুখ।অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ খ. ম. রওশন হাবিব। শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ মোঃ মোশারফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল, ইলেক্ট্রনিক্স, ইলেক্ট্রিক্যাল, কম্পিউটার, টেলিকমিউনিকেশনসহ সংশ্লিষ্ট বিষয়ে বিভাগীয় প্রধানগণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইলেকট্রনিক বিভাগের শিক্ষক আতোয়ার রহমান। সমাবেশে শিক্ষক, সাংবাদিক, বুদ্ধিজীবী, আইনজীবী, চাকরিজীবীসহ প্রায় ২০০ জন অভিভাবক উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme