সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

মির্জাপুরে রাতের আঁধারে কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা

  • আপডেট : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ৪৪৪ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মিজাপুরে নুরুল ইসলাম নুরুল (৩৮) নামে এক কৃষি শ্রমিককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বানাইল ইউনিয়নের বাদে হালালিয়া ঘোনাপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। নুরুল ইসলাম ওই গ্রামের রবি মিয়ার ছেলে। শুক্রবার ভোরে পুলিশ তার মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, নুরুল ইসলাম নুরুল পার্শ্ববর্তী উফুল্কী গ্রামের গদু মাতাব্বরের মেয়ের জামাই। তার স্ত্রীর বড় ভাই মোতালেব হোসেনের বাদেহালালিয়া গ্রামে বোরো আবাদের একটি প্রজেক্ট রয়েছে। নুরুল ইসলাম রাতে ওই প্রজেক্টের সেচপাম্প চালাতেন। প্রতি রাতের মতো বৃহস্পতিবার রাতেও তিনি বোরো জমিতে পানি দেওয়ার কাজ করছিলেন। রাত একটার দিকে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে।

এ সময় পাশের বাড়ির লোকজন তার চিৎকারের শব্দ পেলে তারা চোর চোর বলে এলাকাবাসীকে জাগিয়ে তুলেন। পরে তারা ওই সেচপাম্পের কাছে গিয়ে নুরুল ইসলামের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে মির্জাপুর থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

মির্জাপুর থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) আবুল বাসার জানান, ভোরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। খুনের কারণ উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে তিনি জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme