সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • আপডেট : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ৪৩৪ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে কাভার্ডভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চালক নিহত হয়েছেন।  এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন । আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।  মঙ্গলবার ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের উপজেলার সরাতৈল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাক চালক সুজন মিয়া কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার কল্যাণপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে।
বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) লিটন মিয়া জানান, ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা কাভার্ডভ্যানের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে হয়। এত ঘটনাস্থলেই ট্রাক চালকের মৃত্যু হয় ও কাভার্ডভ্যানের দুইজন গুরুতর আহত হয়েছে। তাদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে দুর্ঘটনার ফলে মহসড়কের চার কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। দুর্ঘটনা কবলিত যান দুটি সরানোর পর যান চলাচল স্বাভাবিক হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme