সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে ৩৯৫ জন মেধাবী শিক্ষার্থীকে স্পন্দনবি বৃত্তি প্রদান

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩৭৭ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,দেলদুয়ার: টাঙ্গাইলের দেলদুয়ারে ৩৯৫ জন মেধাবী শিক্ষার্থীকে স্পন্দনবি বৃত্তি প্রদান করা হয়। মঙ্গলবার সকাল ১১ টার দিকে দেলদুয়ার উপজেলা অডিটোরিয়ামে এ বৃত্তি অনুষ্ঠান শুরু করা হয়। দেলদুয়ার উপজেলার ২৫ টি মাধ্যমিক বিদ্যালয় হতে বিভিন্ন ক্যাটাগরিতে এ+ প্রাপ্ত ৯৫ জন, স্পন্দনবি মেধাবৃত্তি প্রাপ্ত ৫১ জন এবং বিদ্যালয় হতে মনোনীত মেধাবী ২৫০ জন শিক্ষার্থী বৃত্তির টাকা গ্রহণ করেন।

স্পন্দনবি’র ডেপুটি কান্ট্রি ডিরেক্টর মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য এবং ডকুমেন্টরি প্রদর্শন করেন স্পন্দনবি প্রোগ্রাম ম্যানেজার মো. মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. তারিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি এস. প্রতাপ মুকুল, উপজেলা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক মো. অপু তালুকদার শিপলু, উপজেলা ক্ষুদ্র কৃষি ঋণ ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাবুদ্দিন আহম্মেদ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্পন্দনবি সিনিয়র প্রোগ্রাম অফিসার মো. রাজিবুল ইসলাম। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন স্পন্দনবি প্রোগ্রাম অফিসার মো. আব্দুল জব্বার, মো. সাজ্জাদ হোসেন এবং স্পন্দনবি ইন্সটিটিউটের ইন্সট্রাক্টর মো. রাশেদ সরকার। এছাড়াও অনুষ্ঠানে ৪০০ অভিভাবক এবং মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme