সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ী পৌরসভার উদ্যোগে  ভিজিএফ এর চাল বিতরন

  • আপডেট : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৪০২ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক, ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় আসন্ন ঈদ উপলক্ষে দুস্থ হতদরিদ্র অসহায় পরিবারদের মাঝে দেওয়া হচ্ছে ভিজিএফ এর চাল। বুধবার (১২ জুন ২০২৪) সকালে পৌরসভা চত্বরে পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল ভিজিএফ এর এ চাল বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন, পৌর নির্বাহী কর্মকর্তা দেবাশীষ দাস, ধনবাড়ী উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিলনসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ, পৌর কাউন্সিলরগন, স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পৌর মেয়র মুহাম্মদ মনিরুজ্জামান বকল বলেন, বর্তমান সরকার গরীব অসহায় দুস্থদের সরকার। ঈদ আনন্দ ভাগাভাগি করতে ও অসহায় পরিবারগুলোর মুখে হাসি ফোঁটাতে ভিজিএফের এ চাল বরাদ্দ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । ভিজিএফের এ চাল সবাইকে ধনবাড়ী পৌরসভার মাধ্যমে বিনামূল্যে আপনাদের দেওয়া হচ্ছে। ধনবাড়ী উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ হাবীবুর রহমান সুমন জানান, ভিজিএফের চাল ধনবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে ৮৪৪৩ জন ও পৌর সভায় ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। মোছাঃ সালেহা বেগম বলেন, খুবই দুশ্চিন্তায় ছিলাম, ঈদে কি খাবো বাচ্চাদেরকে নিয়ে কদিন পরে ঈদ। পৌরসভার মাধ্যমে বিনামূল্যে আজ ভিজিএফের চাল পেয়ে চিন্তা দুর হলো। খুবই খুশি হয়েছি। আরেক দিনমজুর মোঃ জমির আলী বলেন, গত কয়েকদিন ধরে তেমন কাম কাজ নাই। ঘরে খাবার নাই। পৌরসভার মাধ্যমে বিনামূল্যে আজ চাল পেয়ে ভালো লাগলো। বিনামূল্যে ভিজিএফ এর চাল উপহার হিসেবে পেয়ে ধনবাড়ী উপজেলার অসহায় সকল মানুষ আনন্দিত এবং সন্তুষ্ট ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme