সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে কৃষি কর্মকর্তাসহ দুইজন নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৪৮০ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক ঘাটাইল : টাঙ্গাইলের ঘাটাইলে পিকআপ ভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে উপ-সহকারি কৃষি কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও একজন।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়েকের উপজেলার কদমতলি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিগড় ইউনিয়নের গারট্র গ্রামের জাকির হোসেনের ছেলে আলমগীর হোসেন ও একই ইউনিয়নের কাশতলা গ্রামের জুয়েল রানা। জুয়েল গোপালপুর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়, আজ সকাল সাড়ে ৮ টার দিকে মোটরসাইকেলের তিন আরোহী কদমতলি থেকে ঘাটাইলের দিকে যাচ্ছিল। এসময় মধুপুর থেকে ছেড়ে আসা পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজন সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে আহতাবস্থায় আলমগীরকে ঘাটাইল ও জুয়েলকে কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
ঘাটাইল থানার ওসি আব্দুস ছালাম মিয়া জানান, লাশ হাসপাতালে রয়েছে। চালককে আটক করা হয়েছে। পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme