সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৫৩৬ বার দেখা হয়েছে।
??????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে নিজস্ব অর্থায়ানে সাংবাদিকদের মাঝে ঈদ উপহার বিতরণ করলেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দাস পবিত্র। দাস পবিত্র বাংলা টিভি ও দৈনিক আমাদের সময় পত্রিকার কালিহাতী প্রতিনিধি।

১৩ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার এলেঙ্গা পৌরসভাস্থ সিকদার প্লাজার দ্বিতীয় তলা বাংলা টিভির অফিস থেকে কালিহাতীতে কর্মরত ৩৫ জন সাংবাদিকের মাঝে এ উপহার বিতরণ করা হয়। বিতরণী সামগ্রীর মধ্যে ছিলো,চাল,ডাল,চিনি, দুধ, সেমাই,তেল,পিয়াচ,রসুন, কিসমিস ,এলাচ,দারুচিনি ও জিরা।

বিতরণকালে উপস্থিত ছিলেন,কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশীদ আহম্মেদ আব্বাসী,মো.দুলাল হোসেন,মনিরুজ্জামান মতিন,কালিহাতী প্রেসক্লাবের সহ-সভাপতি রাইসুল ইসলাম লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল রানা,মনির হোসেন,সাবেক ক্রীড়া সম্পাদক আনিছুর রহমান শেলী প্রমুখ।

এসময় দাস পবিত্র বলেন,কোন প্রাপ্তির জন্য এ বিতরণ নয়,আমি কালিহাতী প্রেসক্লাবের সাধারণ সদস্যদের পাশে অতীতেও ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো। শেষে প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সিনিয়র সাংবাদিক রশীদ আব্বাসী বলেন, আসলেও কারো সাথে না মিশলে তার সম্পর্কে জানা যায়না। দাস পবিত্র’র সাথে ঘনিষ্ঠভাবে মিশে যতটুকু জানতে পারি তিনি সাংবাদিকদের বিপদ-আপদে সর্বসময় পাশে থাকে। তার ভবিষ্যত মঙ্গল কামনা করে এবং উপস্থিত সকলকে বস্তুনিষ্ঠ সংবাদ ও বিপদে সবাইকে একত্রে থাকার পরামর্শ দেন।

 

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme