সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

ফেসবুকে ভুয়া আইডি, থানায় জিডি করলেন নবনির্বাচিত ধনবাড়ী উপজেলা চেয়ারম্যান

  • আপডেট : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৬৯১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,ধনবাড়ী: টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজের নামে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি খোলা হয়েছে। এ আইডি থেকে নিয়মিত আমার ছবি ও বিভিন্ন বিষয়ের পোস্ট করা হচ্ছে। বিষয়টি নিয়ে শুক্রবার ধনবাড়ী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ।

সাধারণ ডায়েরিতে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ উল্লেখ করেন, নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাঁর ছবি ও নাম ব্যবহার করে ‘ আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ’ নামে ফেসবুক আইডি খোলা হয়। বাস্তবে এই আইডি তাঁর নয়। তাঁর নামে খোলা ভুয়া ফেসবুক আইডি’র মাধ্যমে যেকোনো সময় বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়তে পারে। এতে সাধারণ মানুষ ও নিজের কর্মী-সমর্থকদের মধ্যে ভুল-বোঝাবুঝি’র সৃষ্টি হতে পারে। জিডিতে ভুয়া আইডি’র বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়।

থানায় জিডি করার বিষয়টি ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: হাবিবুর রহমান নিশ্চিত করে বলেন, তিনি এব্যাপারে থানায় সাধারণ ডাইরী করেছেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ জানিয়েছেন, আবদুল ওয়াদুদ তালুকদার সবুজ নামে আমার ছবি ব্যবহার করে ফেসবুক আইডি খুলেছে। সেই আইডিতে আমার ছবি সহ বিভিন্ন রকম ছবি পোষ্ট করে যাচ্ছে। সেই ভূয়া ফেসবুক আইডি খুলে আমার শুভাকাক্সক্ষীদের বিভিন্ন ধরনের মেসেজ দিচ্ছে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না। এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে থানায় সাধারণ ডায়েরী করেছি।

গত ৮ মে অনুষ্ঠিত ধনবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে আব্দুল ওয়াদুদ তালুকদার সবুজ বিপুল ভোটে নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme