সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

মধুপুরে বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জরিমানা

  • আপডেট : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৪১৩ বার দেখা হয়েছে।
প্রতিদিন প্রতিবেদক:  টাঙ্গাইলের মধুপুরে যাত্রীদের কাছ থেকে  বিআরটিএ কর্তৃক নির্ধারিত গাড়ি ভাড়ার অতিরিক্ত ভাড়া  আদায় করায় ঢাকাগামী দুটি বিনিময়  পরিবহনকে  ৪ হাজার  টাকা  জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রবিবার  বিকেলে  মধুপুর পৌর শহরের বাসস্ট্যান্ড এলাকায় এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত  পরিচালনা করেন মধুপুর উপজেলার সহকারী কমিশনার( ভূমি) রিফাত আনজুম পিয়া। এসময়  মধুপুর থানার  এস আই ফখরুলের নেতৃত্বে মধুপুর থানার একদল চৌকস পুলিশ অফিসার ও পুলিশ সদস্য গন উপস্থিত থেকে সহযোগিতা করেন।উপজেলার সহকারী কমিশনার( ভূমি) রিফাত আনজুম পিয়া জানান, মধুপুর পৌরসভার বাসস্ট্যান্ডে  ইদুল  আযহা পরবর্তী অতিরিক্ত  গাড়ীর ভাড়া আদায় করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করা হয়েছে।’
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদুল আজহার ছুটি শেষে কর্মস্থলগামী যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল বিভিন্ন যাত্রীবাহী পরিবহন। গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযোগ পেয়ে  উপজেলা সহকারী কমিশনার (ভুমি) রিফাত আনজুম পিয়া মধুপুর বাসস্ট্যান্ডে  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  তিনি জানান, অভিযানের সময় ঢাকাগামী বিনিময়  পরিবহনের  লোকজন অতিরিক্ত ভাড়া আদায় করেছে বলে প্রমাণিত হওয়ায় দুইটি বিনিময়  পরিবহনের সুপারভাইজারকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি বাসের সংশ্লিষ্টদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme