সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী নিহত 

  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৭১৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী : টাঙ্গাইলের কালিহাতীতে বাসস্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপরে অজ্ঞাত একটি গাড়ির চাপায় দুলাল হোসেন (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার বিকাল ৫ টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের কালিহাতী বাসস্ট্যান্ড সংলগ্ন সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।নিহত দুলাল হোসেন সখিপুর উপজেলা সাপিয়াচালা গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে ও কালিহাতীতে তার নিজস্ব বাসা রয়েছে।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির থানার এসআই সাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মোটরসাইকেলযোগে সখিপুর থেকে কালিহাতী দিকে যাচ্ছিলেন। ধারণা করা হচ্ছে এ সময় পেছন থেকে অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
পরে হাইওয়ে পুলিশের ঘটনাস্থলে গিয়ে নিহতদের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে। তিনি আরো বলেন, আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।দুর্ঘটনার পর অজ্ঞাত গাড়ির চালক গাড়িটি নিয়ে পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme