সংবাদ শিরোনাম:
টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ করেন প্রতিমন্ত্রী টুকু আমাদের চলমান আন্দোলন-সংগ্রাম সরকার পতনের আন্দোলন নয়…. মাওলানা মামুনুল হক গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু

মাভাবিপ্রবির এফটিএনএস বিভাগের নবনিযুক্ত চেয়ারম্যান ড. মো. আজিজুল হক

  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ৪০৬ বার দেখা হয়েছে।

ইসরাত জাহান,মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. মো. আজিজুল হক। রবিবার (৩০জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১লা জুলাই থেকে আগামী ৩ বছরের জন্য বিশ্ববিদ্যালয় প্রচলিত নিয়মে আপনাকে এফটিএনএস বিভাগের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো। নবনিযুক্ত চেয়ারম্যান হিসাবে তার অনুভূতি ও দায়িত্ব সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন, “বিভাগীয় চেয়ারম্যানের দায়িত্ব একটি রুটিন কাজ। বিভাগের প্রশাসনিক ও একাডেমিক মানোন্নয়নে আমার পূর্বে যারা এ দায়িত্বে ছিলেন তাদের প্রচেষ্টার ধারাবাহিকতা সমুন্নত রেখে আমার উপর অর্পিত দায়িত্ব সততা আর নিষ্ঠার সাথে পালন করার চেষ্ঠা করবো।”

এছাড়া অধ্যাপক ড. মো. আজিজুল হক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রেস প্রকাশনা দপ্তরের পরিচালক, মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারে পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme