সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

দেলদুয়ারে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময়

  • আপডেট : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৯০ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,দেলদুয়ার: টাঙ্গাইলের দেলদুয়ারে উপজেলার সামপ্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেব খাঁন মত বিনিময় সভা করেছেন। শনিবার দুপুরে অফিসার ইনচার্জের অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আসন্ন দুর্গাপূজা, মাদক, চুরি-ডাকাতি সহ সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ওসি সাংবাদিক সহ সকলের সহযোগিতা কামনা করেন। উল্লেখ্য, বৈষম্য বিরোধী আন্দোলনে সরকার পতনের পর ১১ সেপ্টেম্বর দেলদুয়ার থানায় ওসি হিসেবে যোগদান করেন সোহেব খাঁন। সোহেব খান ২০০৫ সালে আরএমপি পুলিশে উপপরিদর্শক হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ২০১৬ সালে পুলিশ পরিদর্শক হিসেবে পদোন্নতি পান। তিনি টাঙ্গাইল ও নারায়নগঞ্জ জেলায় পুলিশের দায়িত্ব পালন করেছেন। তিনি দুইবার জাতিসংঘ মিশনে সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি বাঘা থানায় অফিসার ইনচার্জ (তদন্ত) হিসেবে দায়িত্ব পালন করেছেন।

মতবিনিময় সভায় দেলদুয়ার উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. অপু তালুকদার শিপলু সহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ ও প্রিন্ট এবং ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme