সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

কালিহাতীতে বালুর ঘাট দখলকে কেন্দ্র করে আ. লীগ নেতার গাড়িতে আগুন

  • আপডেট : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৮ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,কালিহাতী: টাঙ্গাইলের কালিহাতীতে বালুর ঘাট নিয়ে বিরোধের জেরে আওয়ামী লীগে নেতা সাবেক ইউপি চেয়ারম্যান হযরত আলী তালুকদারের গাড়িতে অগ্নিসংযোগ করেছে প্রতিপক্ষরা। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গোহালিয়া বাড়ি ইউনিয়নের বেনুদ লুহুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে। তবে এসময় ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আরেক আওয়ামী লীগ নেতা হামলাকারীদের ভয়ে দৌড়ে পালিয়ে যান।

স্থানীয়রা জানান, আওয়ামী লীগ নেতা হযরত আলী তালুকদার দীর্ঘদিন ধরে বালু বিক্রি করে আসছেন। আজ সকালে হযরত আলী তালুকদারের বালুর ঘাটে প্রতিপক্ষ গ্রুপ অতর্কিত হামলা চালায়। রাতে হযরত আলী তালুকদার ও বর্তমান চেয়ারম্যান আব্দুল হাইসহ কয়েকজন বালুর ঘাটের অফিস কক্ষে বসেছিলেন। পুনরায় হঠাৎ কয়েকজন এসে অফিস কক্ষে হামলা চালায় এবং বাইরে থাকা হযরত তালুকদারের হাইজ মাইক্রোবাসে আগুন ধড়িয়ে চলে যান। তবে হযরত আলী তালুকদারের দাবি স্থানীয় বিএনপি নেতা বাবুল তালুকদারের নেতৃত্বেই এ হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে।

এ বিষয়ে কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঞা জানান, ঘটনার বিস্তারিত পরে জানানো যাবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme