সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

জুলাই গণহত্যাকারী আসামিদের গ্রেপ্তার ও অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে গোপালপুরে মানববন্ধন

  • আপডেট : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ৩৫৬ বার দেখা হয়েছে।
মোঃ নুর আলম, গোপালপুর: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে  জুলাই গণহত্যাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে টাঙ্গাইলের গোপালপুরে  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল গোপালপুর পৌর শাখার আয়োজনে (২০ সেপ্টেম্বর) রবিবার সকালে গোপালপুর থানা চত্বরে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা বক্তব্য বলেন অনতিবিলম্বে জুলাই গণহত্যাকারী আসামিদের গ্রেফতার আইনের আওতায় আনার দাবি জানান, আরো বলেন অবৈধ অস্ত্র উদ্ধারের দাবি জানান, তা না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে গোপালপুরের বিএনপি।
পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খন্দকার হেলাল এর সঞ্চালনায়,  উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল,  আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী লিয়াকত,  উপজেলা বিএনপি’র সহ সভাপতি আবু ঈসা মুনিম, উপজেলা যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম তালুকদার লেলিন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন প্রিন,  জাসাস এর সভাপতি মো. সোহানুর রহমান সোহাগ,  মহিলা দলের সভাপতি নাজমা পারভীন,  ছাত্রদলের সভাপতি রোমান আহমেদ,  আরো উপস্থিত ছিলেন বিএনপির সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme