সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

টাঙ্গাইলে শুরু হতে যাচ্ছে শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ T20 ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪

  • আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ৪৬৮ বার দেখা হয়েছে।

সোহেল রানা: টাঙ্গাইলে এই প্রথম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরনে “শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” আয়োজন করা হয়েছে।

আসছে ১লা নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা ও ওয়ালটনের সার্বিক সহযোগিতায় টাঙ্গাইল স্টেডিয়ামে এই “শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” অনুষ্ঠিত হবে।

টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আহব্বায়ক আবু নাসের মানিকের সভাপতিত্বে গত শুক্রবার (২৫ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির আয়োজনে জেলা ক্রীড়া সংস্থায় টাঙ্গাইল ক্রিকেট খেলোয়ার কল্যাণ সমিতির সদস্য সচিব মেহেদী হাসান মারুফ “শহীদ স্মৃতি ক্রিকেটারর্স কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪” এর সময় সূচি প্রকাশ করে।

এ সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাবেক কার্য়কারী সদস্য শাহ আজিজ তালুকদার বাপ্পি, সাংবাদিক সোহেল রানা, টুর্নামেন্টে অংশগ্রহনকারী প্রত্যেকটি দলের কর্মকর্তা, সিনিয়র ক্রিকেট খেলোয়ারসহ অন্যান্য খেলোয়ারবৃন্দ।

এই টুর্নামেন্টে মোট ৮ টি ক্রিকেট দল অংশগ্রহণ করবে। এই ৮ টি ক্রিকেট দল গ্রুপ “এ” তে ইয়ং স্পোর্টিং ক্লাব, টাঙ্গাইল টাইগার্স, টাঙ্গাইল ইউনিক ক্লাব ও আরামবাগ স্পোর্টিং ক্লাব এবং গ্রুপ “বি” তে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, সখিপুর ক্রিকেট এলিভেন, কালিহাতী গ্রিন ওয়ারিয়্স ও আমেনা স্পোর্টস হাউস অংশগ্রহণ করবে।

টুর্নামেন্টের সময় সূচি থেকে জানা যায়, আসছে ১ লা নভেম্বর সকাল ১০ ইয়ং স্পোর্টিং ক্লাব সাথে আরামবাগ স্পোর্টিং ক্লাব, ২ নভেম্বর সকাল ৯ টায় ব্রাদার্স ইউনিয়ন ক্লাব সাথে আমেনা স্পোর্টস হাউস এবং দুপুর ১ টায় সখিপুর ক্রিকেট এলিভেন সাথে কালিহাতী গ্রিন ওয়ারিয়্স, ৩ নভেম্বর সকাল ৯ টায় টাঙ্গাইল ইউনিক ক্লাব সাথে আরামবাগ স্পোর্টিং ক্লাব এবং দুপুর ১ টায় টাঙ্গাইল টাইগার্স সাথে ইয়ং স্পোর্টিং ক্লাব, ৪ নভেম্বর সকাল ৯ টায় সখিপুর ক্রিকেট এলিভেন সাথে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং দুপুর ১ টায় আমেনা স্পোর্টস হাউস সাথে কালিহাতী গ্রিন ওয়ারিয়্স, ৫ নভেম্বর সকাল ৯ টায় টাঙ্গাইল টাইগার্স সাথে আরামবাগ স্পোর্টিং ক্লাব এবং দুপুর ১ টায় ইয়ং স্পোর্টিং ক্লাব সাথে টাঙ্গাইল ইউনিক ক্লাব, ৬ নভেম্বর সকাল ৯ টায় কালিহাতী গ্রিন ওয়ারিয়্স সাথে ব্রাদার্স ইউনিয়ন ক্লাব এবং দুপুর ১ টায় সখিপুর ক্রিকেট এলিভেন সাথে আমেনা স্পোর্টস হাউস ও ৭ নভেম্বর সকাল ৯ টায় টাঙ্গাইল টাইগার্স সাথে টাঙ্গাইল ইউনিক ক্লাবের খেলা অনুষ্ঠিত হবে। প্রত্যেক গ্রুপ থেকে দুইটি করে দল সেমিফাইনাল খেলবে ৯ নভেম্বর। পরবর্তীতে ফাইনাল খেলার সময় সূচী জানানো হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme