সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ভাসানীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে পার্ক বাজারে দোয়া ও গণভোজ অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ২৭৩ বার দেখা হয়েছে।

সোহেল রানা: গনআন্দোলন ও গনমানুষের রাজনীতির প্রানপুরুষ স্বাধীনতা ও মুক্তি সংগ্রামের অবিসংবাদিত নেতা মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮ তম মৃত্যুবার্ষিকীতে মেজর জেনারেল (অব.) মাহমুদুল হাসান চাদঁবাজার (পার্কবাজার) দোকান-মালিক ব্যবসায়ীদের দোয়া মাহ্ফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৭ নভেম্বর) দুপুরে টাঙ্গাইলের মেজর জেনারেল মাহ্মুদুল হাসান চাদঁবাজ রে (পার্কবাজার) দোকান-মালিক ব্যবসায়ীদের আয়োজনে দোয়া মাহ্ফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়।

উক্ত দোয়া মাহ্ফিল ও গনভোজে দোকান-মালিক ব্যবসায়ী মো.বাবুল মিয়ার সভাপতিত্বে আমীর হামজা রুবেলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক তারেকুল ইসলাম ঝলক, সদস্যসচিব সালেহ মোহাম্মদ শাফি ইথেন, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সৈয়দ হাবীবুল আলম শাতিল ও সরকারি এম এম আলি কলেজের সাবেক ভিপি ও সাবেক জেলা ছাত্রদলের সাদারন সম্পাদক নরুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন দোকান-মালিক ব্যবসায়ী মমিন প্রামানিক, শরীফুল ইসলাম শোভা, জয় সাহা, উজ্জল পাল, সোহেল সরকার, মো.শাহজাদা, নুরুল ইসলাম, রায়হান মিয়া, ফজলুল হক, হাবু মিয়া, মজনু মিয়া, রাব্বি, আঃ ব্দুল কালাম, এম এ করিম, মানিক মিয়াসহ পার্কবাজার দোকান-মালিক ব্যবসায়ীরা।

শুরুতেই কোরআন তেলোয়াত করেন আমীর হামজা রুবেল ও দোয়া পরিচালনা করেন পাড়দিঘুলীয়া জামে মসজিদের ইমাম মাওলানা নাছির উদ্দিন। দোয়া শেষে সবার মাঝে খাবার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme