মধুপুরে স্বপন ফকির কর্তৃক দলীয় ও ব্যক্তিগত উন্নয়ন কার্যক্রমের লিফলেট বিতরণ

  • আপডেট : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৬১ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক,মধুপুর: টাঙ্গাইলের মধুপুর ও ধনবাড়ী উপজেলা বিএনপির আয়োজনে টাঙ্গাইল-০১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনকে বিজয়ী করার লক্ষে মধুপুর ও ধনবাড়ী উপজেলার মধ্যবর্তী এলাকার ভাইঘাট হাইস্কুল মাঠে ৮ ফেব্রুয়ারী বিএনপির জনসভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

উক্ত জনসভাকে সফল এবং জনসভাকে জনসমুদ্রে পরিণত করার লক্ষে টাঙ্গাইল- ০১( মধুপুর- ধনবাড়ী) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন ফকির কর্তৃক দলীয় ও ব্যাক্তিগত উন্নয়ন কার্যক্রমের লিফলেট বুধবার (৫ ফেব্রুয়ারী) সকাল হতে দিনব্যাপী মধুপুর পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, পৌর শহরের বিভিন্ন দোকান, ও পথচারীদের মাঝে বিতরণ করা হয়।

লিফলেট বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুপুর-ধনবাড়ী আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন। এসময উপস্থিত ছিলেন মধুপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব খন্দকার মোতালিব হোসেন সহ পৌরবিএনপি, যুবদল, ও ছাত্রদল ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme