সংবাদ শিরোনাম:
ঘাটাইলে ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন গোপালপুরে বিনামূল্যে ৪ টি হতদরিদ্রের পরিবারের মাঝে বকনা গরু বিতরণ  টাঙ্গাইলে শিক্ষার্থী আসিফ হত্যার নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন সিরাজগঞ্জে মাজারের জমি নিয়ে দ্বন্দ্ব, এক পক্ষের দখলমুক্ত করার দাবি, অন্য পক্ষের প্রতিবাদ ঘাটাইলে সাংবাদিকদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত অযত্ন-অবহেলায় সাগরদীঘি বিনোদন কেন্দ্র ধ্বংসের মুখে ঐতিহ্যের স্মৃতিচিহ্ন  টাঙ্গাইলে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশ টাঙ্গাইলে জিপিএ-৫ প্রাপ্ত ৮৫০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিলেন প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করলেন পুলিশ সুপার নাগরপুরে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী পালিত

টাঙ্গাইলে বিএনপি নেতা এডভোকেট ফরহাদ ইকবালের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট : বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৪৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির সাধারন সম্পাদক এডভোকেট ফরহাদ ইকবাল এর পক্ষ থেকে সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) বিকেলে সদর উপজেলার দাইন্যা ইউনিয়নে শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

এসময় প্রায় পাঁচ শতাধিক শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক যুগ্মসম্পাদক আবুল কাসেম, শহর বিএনপির সভাপতি মেহেদী হাসান আলিম, সদর থানা বিএনপির সহসভাপতি হাদিউজ্জামান সোহেল, তাতীদলের সাধারন সম্পাদক হাবীব, স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি রিপন চৌধুরী, জেলা মহিলাদলের সাধারন সম্পাদক রক্সি মেহেদী, সাংগঠনিক সম্পাদক খালেদা আক্তার স্বপ্না, দাইন্যা ইউনিয়ন বিএনপির সভাপতি সাখাওয়াত হোসেন, ছাত্রদল নেতা রাকিব হোসেন, আল হেলাল প্রমূখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হোসেন। এসময় বিএনপি ও এর অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme