সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে পবিত্র রমজান মাসে বাজার নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা

  • আপডেট : সোমবার, ৩ মার্চ, ২০২৫
  • ৬৯৭ বার দেখা হয়েছে।

 প্রতিদিন প্রতিবেদক : ধনবাড়ীধনবাড়ী ধনবাড়ী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে ধনবাড়ী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। 

পবিত্র রমজান মাসের প্রথম দিন রবিবার (২ মার্চ)  সকাল ১১ এগারোটায় ধনবাড়ী পৌরসভার পৌর মার্কেটে অভিযান পরিচালনা করা হয় । ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট  সায়েম ইমরান ধনবাড়ী থানার পুলিশ ফোর্স সঙ্গে নিয়ে এই অভিযান পরিচালনা করেন ।
এসময় ধনবাড়ী পৌর কিচেন মার্কেটের ০৫ জন মুদি দোকানদারকে ৩০০০ টাকা জরিমানা করা হয় । মূল্য তালিকা না থাকায় এবং দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ এবং ৫১ ধারায় এই জরিমানা আদায় করা হয় । 

অভিযানে ধনবাড়ী উপজেলার  সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সায়েম ইমরান  বাজার মনিটরিং এর বিষয়ে ক্রেতা ও বিক্রেতাদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করে বলেন, ভোক্তারা যাতে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ন্যায্য মূল্যে পায় এবং দোকানিরা যাতে অধিক মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় ও সংরক্ষণ, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত না করতে পারে সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। এবং নিত্যপ্রয়োজনীয় জিনিস পত্রে যদি কেউ কোন প্রকার কারসাজি করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme