সংবাদ শিরোনাম:
গোপালপুর পুরাতন পৌর চত্বরে খানাখন্দে বেহাল সড়ক, মধুপুর বনাঞ্চলে বন্যপ্রাণী দের মৃত্যুর ঘটনা কমাতে মহাসড়ক পারাপারের জন্য  রোপওয়ে  গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে টাঙ্গাইলে ১১ দলের গণমিছিল জেলা প্রাণিসম্পদ দপ্তরের নতুন ভবনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বাসাইলে প্রান্তিক কৃষকদের মাঝে চারা, বীজ ও সার বিতরণ  ছাগলছানা উদ্ধার করতে গিয়ে মধুপুরে বাবা-ছেলেসহ চার গারোর মর্মান্তিক মৃত্যু ধনবাড়ীতে মাদক অভিযানে পুলিশ জনতা সোচ্চার: নিয়মিত অভিযান অব্যাহত টাঙ্গাইলে আন্ডারপাসের দাবিতে আশেকপুরে এলাকাবাসীর মানববন্ধন লোকেরপাড়া-লুহুরিয়া সড়কের অসমাপ্ত সংস্কার কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ঢাকা বিভাগের প্রাথমিকে শ্রেষ্ঠ জেলা প্রশাসক নির্বাচিত টাঙ্গাইলের শরীফা হক

ধনবাড়ীতে ধর্ষণের প্রতিবাদে মিছিল—ফাঁসির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ৪৮৬ বার দেখা হয়েছে।

প্রতিদিন প্রতিবেদক ধনবাড়ী: সারাদেশে বেড়ে চলা ধর্ষণের ঘটনার বিরুদ্ধে ফুঁসে উঠেছে ধনবাড়ী উপজেলার সর্বস্তরের সাধারণ  শিক্ষার্থীবৃন্দ।

ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মঙ্গলবার  (১১ মার্চ)  দুপুর ২ টার সময় ধনবাড়ীতে ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।

ধনবাড়ীর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীবৃন্দের আয়োজনে

দুপুর ২ টায় ধনবাড়ী উপজেলার কেন্দ্রীয় ঈদগা মাঠে   শিক্ষার্থীরা জড়ো হন। প্রতিবাদী শ্লোগানে মুখরিত হয়ে ওঠে ঈদগাহ চত্বর। এরপর মিছিলটি ধনবাড়ীর মেইন মেইন রোড প্রদক্ষিণ করে পুনরায় ঈদগাহ চত্বরে ফিরে আসে এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা একসঙ্গে গর্জে ওঠেন“ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, ধর্ষকের ফাঁসি চাই!”

“আমার সোনার বাংলায়, ধর্ষকের ঠাঁই নাই!”“একটা একটা ধর্ষক ধর, ধইরা ধইরা জবাই কর!”

সমাবেশে শিক্ষার্থী নাদিয়া বলেন, “আমরা দেশের নারীরা আজ নিরাপদ নই। প্রতিদিন টিউশনি শেষে রাস্তায় আমাদের নানা রকমের হয়রানির শিকার হতে হয়। রিকশাওয়ালা পর্যন্ত আমাদের টিজ করে! আমরা এমন দেশ চাই না। আমরা চাই, ধর্ষকদের দ্রুত চিহ্নিত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”

ধনবাড়ীর সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদেরা বলেন,”ধর্ষণ শুধু একটি মেয়ের শারীরিক ক্ষতি করে না, মানসিকভাবেও তাকে ধ্বংস করে দেয়। ধর্ষিতা নারীরা প্রতিটি দিন দুঃসহ যন্ত্রণায় কাটান। আমরা চাই, সরকার দ্রুত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুক, নইলে জনগণ নিজেরাই শাস্তির দায়িত্ব নেবে!”

ধর্ষণ বিরোধী  বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারী হাফেজ খায়রুল ইসলাম (মুন্সি)  বলেন, “এই মুহূর্তে সবচেয়ে জরুরি আমাদের বোনদের,মেয়ে দের নিরাপত্তা নিশ্চিত করা। নারী যখন রাজপথে নেমে আসে, তখন সে একশত পুরুষের সমান ভূমিকা পালন করে। আমরা চাই, এই প্রতিবাদ যেন সবার কণ্ঠে ছড়িয়ে পড়ে, এবং ধর্ষকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়।”

সমাবেশে বক্তারা সরকারকে সতর্ক করে বলেন, ধর্ষকদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় দেশের সাধারণ জনগণই নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নেবে।

খবরটি শেয়ার করুন:

আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি বা ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা আইনত দণ্ডনীয়।
Customized BY NewsTheme